সাঁঝের বেলায় রবি যখন
পড়বে ঢোলে,
বাঁকা চাঁদ যখন উঁকি দেবে
আকাশের কোলে,
পাখিরা যখন ফিরে যাবে
ঘরে দলে দলে,
অন্ধকারের কালো যখন পড়বে
পুকুরের জলে,
আমার যে যাওয়ার পালা তখন,
ব্যাস্ত তোমরা জানি সবাই তখন,
বন্ধ বাক্স তে রয়েছে
এক মালা শুকনো,
পারো যদি তুলে নিও,
দুই হাতে পড়ে নিও,
তার পরে ছিড়ে দিও,
নদীর জলে ভাসিয়ে দিও।