বিকেলে চায়ের কাপ

খুব ইচ্ছে করে বসে থাকি পাশে,
সামনে টি পয়,তাতে গরম চা,
চিনেমাটির কাপ থাকবে দুটি,
চিনি আর দুধের পাত্র আলাদা,
পশ্চিমে পড়ন্ত সুরজ্য ঢলে পড়ল বলে,
শির শির করে উড়বে বাতাস,
পাখিরা যাবে ঘরে ফিরে।

তোমার মাথায় একটা চাদর চাপা,
গোধুলির রংগে জ্বলছে নাকছাবিটা,
আছ বেশ দিনের শেষে,
এখনো যে অনেক দূর হবে যেতে।

ভাবি বসে, কি ভাবছ তুমি মনে,
এলোমেলো কত কি যেমনটি ঘোরে,
আমার মনে,
নিটোল হাতে ঢেলে দিলে চা টা,
ওইটুকু সময় আমার জন্য,
চা যেন না পড়ে কাপের বাইরে,
হাত বাড়িয়ে দিলে কাপটা,
বললে তখন,
“চা টা নাও ঠান্ডা হয়ে যাবে”
ফিরে এলাম আবার,
ধূসর চশমার ফাক দিয়ে দেখি,
তোমার একচিলতে সাদা চুল কালোর মাঝে,
সরু জলের ঝরনা পড়ছে কালো পাহাড় দিয়ে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.